ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শ্রীলংকায় শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩১, ১৭ জানুয়ারি ২০২৩
শ্রীলংকায় শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে শ্রীলংকার রাজপথ।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানী কলম্বোর রাজপথে নামেন দেশটির বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।

এদিন জাতিসংঘ কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিক্ষুন্ধ ছাত্ররা। তাদের দাবি- সরকার বিরোধী আন্দোলনের জেরে আটক ছাত্রনেতার মুক্তি।

Advertisement

মিছিলে সরকার বিরোধী স্লোগানও দেন আন্দোলনকারীরা। চলমান অর্থনৈতিক সংকট দূর করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

এ সময় আন্দোলনকারীদের বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। বাধা উপেক্ষা করে ছাত্ররা এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আরো পড়ুন>> পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম!

প্রসঙ্গত, শ্রীলংকায় অর্থনৈতিক সংকটে শুরু হওয়া বিক্ষোভে নেতৃত্ব দেয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সংগঠনের ছাত্রনেতা ওয়াসান্থা মুদালিগকে গত বছর গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে বন্দি আছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পতনের দাবিতে শুরু হওয়া ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। কিন্তু এখন পর্যন্ত তার মুক্তি না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

এছাড়া চলমান সংকট কাটাতে জনগণের ওপর সরকারের চাপিয়ে দেয়া অর্থনীতির বোঝা কমানোরও দাবি জানায় তারা।

সূত্র: ইকোনমি নেক্সট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!