[ আন্তর্জাতিক ]
গভীর রাতে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪
ছবি: সংগৃহীত
জাপানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। শনিবার গভীর রাতে পশ্চিমাঞ্চলের কোবে শহরে এ ঘটনা ঘটে।
দেশটির একজন সরকারি কর্মকর্তা জানান, রাত দেড়টার দিকে জরুরি নম্বরে কল করে দমকল বিভাগকে কোবে শহরের তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় চারজনের লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের বয়স ৪০-৭০ বছরের মধ্যে।
কোবে দমকল বিভাগের মাসাতোশি সুমিতানি বলেন, ভবনটির অধিকাংশ বাসিন্দাই বয়স্ক ও পুরুষ। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করবে।
জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ বলেছে, আগুন ছড়িয়ে পড়ার পর ঐ ভবনের নিচতলার জানালা দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!