ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট নিয়ে যে সুখবর দিল টুইটার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৩
সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট নিয়ে যে সুখবর দিল টুইটার
ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। মাইক্রোব্লগিং সাইটটিতে এমন অনেক ব্যবহারকারী রয়েছেন যাদের অ্যাকাউন্ট কোনো না কোনো কারণে সাসপেন্ড হয়ে গিয়েছে। যার কারণে ব্যবহারকারীরা চরম বিরক্ত এবং চিন্তিত। তবে টুইটার সে সব ব্যবহারকারীদের জন্য একটি নতুন ঘোষণা করেছে।

টুইটার জানিয়েছে, যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তারা ১ ফেব্রুয়ারি থেকে তাদের অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে কোন কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল টুইটার তা ভালোভাবে যাচাই করবে। এতদিন অ্যাকাউন্ট বন্ধ করলে ব্যবহারকারীর দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না। তবে এবার এ অ্যাকাউন্ট বন্ধকে কেন্দ্র করেই নতুন কিছু নিয়ম আনলো টুইটার।

আরো পড়ুন>> ইরানের বিপুল অস্ত্র-গোলাবারুদের চালান আটকালো ফ্রান্স-যুক্তরাষ্ট্র

পুরনো নিয়মের অধীনে, যদি কেউ বার বার টুইটারের নীতিগুলো লঙ্ঘন করে তবে তার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এছাড়াও কোনও অ্যাকাউন্ট যদি বেআইনি বিষয়বস্তু বা কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে তবে সে টুইটার অ্যাকাউন্টগুলোও স্থগিত করে। তবে টুইটার আগের তুলনায় এখন কম অ্যাকশন নেবে।

সূত্র: সিনেট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!