[ আন্তর্জাতিক ]
ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ ভূমিকম্প, বিশাল ক্ষতির আশঙ্কা
ফাইল ফটো
দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।
শনিবার দেশটির তালাউদ দ্বীপপুঞ্জের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি এক টুইট বার্তায় ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পের কারণে সুনামির কোনো সম্ভাবনা নেই।
.png)
গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ঐ ভূমিকম্পেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!