ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া’ (সেবি) জানিয়েছে, তারা গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিগুলোর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের করা অভিযোগের ভিত্তিতেই এ তদন্ত শুরু হবে।
সেবি জানিয়েছে, তারা এই রিপোর্টের পর ভারতীয় শেয়ার বাজারের কার্যকলাপ পরীক্ষা করে দেখছে।
.png)
বাজার কারসাজি এবং আর্থিক জালিয়াতির দাবি ওঠার পর ভারতীয় স্টক মার্কেটে গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান হয়েছে। তবে আদানি শিল্প গোষ্ঠী এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
আরো পড়ুন>> এবার রুশ পর্যবেক্ষণ বেলুন ভূপাতিত করার দাবি ইউক্রেনের
সোমবার ভারতীয় সুপ্রিম কোর্টের কাছে এক আবেদনে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া’ বলেছে যে হিন্ডেনবার্গ রিসার্চের ‘প্রতিবেদন প্রকাশের আগে এবং পরে বাজারের কার্যকলাপ’ তারা যাচাই করে দেখছে এবং অভিযোগগুলো বিশ্লেষণ করছে।
ভারতের সুপ্রিম কোর্টের আবেদনে সেবি উল্লেখ করেছে, ‘ভারতীয় শেয়ার বাজারের স্থিতিশীল ক্রিয়াকলাপ এবং উন্নয়নের জন্য নিয়ন্ত্রক কাঠামো স্থাপন করার প্রশ্নে সেবি দৃঢ়প্রতিজ্ঞ এবং পর্যাপ্তভাবে ক্ষমতাপ্রাপ্ত।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস