ভিডিওটি নজরে আসার পর পুলিশ আটক করেছে ওই ব্যক্তিকে। পরে জানা গেছে, ওই কিশোরীর বয়স ১৬ বছর। আর অভিযুক্ত ব্যক্তির ৪৭ বছর। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই কিশোরীকে প্রকাশ্য সড়কে এভাবেই আঘাত করেন তিনি।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের গুধিয়ারি এলাকায়।
.png)
রায়পুর পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট (এসএসপি) প্রশান্ত আগরওয়াল বলেন, ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ওমকার তিওয়ারি এলিয়াস মনোজ। তিনি একটি দোকান চালান। সেই দোকানে কাজ করে ভুক্তভোগী কিশোরী। মনোজ ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রত্যাখ্যাত হয়ে নির্মম এ কাণ্ড করেন তিনি।
আরো পড়ুন>> পিস্তল নিয়ে স্কুলে এলো ৬ বছরের শিশু!
প্রশান্ত আগরওয়াল আরো বলেন, ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আহত কিশোরী এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
প্রশান্ত আগরওয়াল জানান, মেয়েটির মা ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আর মেয়েটি চাকরি ছেড়ে দিতে চেয়েছিল। এ কারণে অভিযুক্ত ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি