ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিয়ের প্রস্তাব প্রত্যাখান! ক্ষিপ্ত হয়ে নৃশংস কাণ্ড ঘটালেন উত্ত্যক্তকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
বিয়ের প্রস্তাব প্রত্যাখান! ক্ষিপ্ত হয়ে নৃশংস কাণ্ড ঘটালেন উত্ত্যক্তকারী
সংগৃহীত ছবি

পাবনা সদর উপজেলার ভাড়ারার ভদ্রপাড়া গ্রামে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় মেয়ের বাবাকে কুপিয়ে হত্যা করেন অনিক নামের এক যুবক। এ ঘটনায় দিনাজপুরের এম. আবদুর রহিম মেডিকেল কলেজ মোড় এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অনিক পাবনা সদর উপজেলার মধ্য জামুয়া শেখপাড়া গ্রামের ইয়াজুদ্দিন শেখের ছেলে অনিক শেখ।

র‌্যাব জানায়, ভাড়ারা মধ্যজামুয়া ভদ্রপাড়া গ্রামের ফরিদ মোল্লার মেয়ে শাম্মী আক্তারকে (২০) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করাসহ বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন অনিক। শাম্মীর পরিবার এতে রাজি না হয়ে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এ কারণে অনিক ক্ষিপ্ত হন। পরে গত বছরের ১৫ ডিসেম্বর ফরিদ মোল্লা স্থানীয় মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে অনিক তার গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা নিশ্চিত করে।

Advertisement

এদিকে এ ঘটনার পর থেকে অনিক পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে গোপন খবরের র‌্যাব জানতে পারে আসামি অনিক বোচাগঞ্জ থেকে একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। পরে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ মোড়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে দিনাজপুর র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল।

মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার ব্যক্তি ঘটনার পর সেতাবগঞ্জে পালিয়ে যান। একই স্থানে বেশিদিন অবস্থান করা নিরাপদ নয় মনে করে, গ্রেফতার এড়াতে দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন তিনি। তাকে পাবনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!