ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীকে ভালবাসার প্রমাণ দিতে হাতে বিয়ের কাবিন ট্যাটু করালেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
স্ত্রীকে ভালবাসার প্রমাণ দিতে হাতে বিয়ের কাবিন ট্যাটু করালেন যুবক!
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস উদ্‌যাপনের জন্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গা সেজে উঠেছিল ভালবাসার ‘লাল’ রঙে। মনের মানুষকে ভালবাসার কথা জানাতে দোকান থেকে কার্ড, ফুল, চকোলেট কিনে উপহার দেওয়ার চলও বহু দিনের। কিন্তু থাইল্যান্ডের বাসিন্দা ভল নামের ওই যুবক গতে বাঁধা উপহারে বিশ্বাসী নন। তাই দোকান থেকে কেনা সেই সব ঝাঁ চকচকে বিকল্প ছেড়ে ভালবাসার নজির হিসেবে নিজের বিয়ের সার্টিফিকেট ট্যাটুটি নিজের বাহুতে এঁকে রাখলেন।

তবে এর কৃতিত্ব ভলের থেকেও বেশি ট্যাটু শিল্পীর। টানা ৮ ঘণ্টা চেয়ারে এক ভাবে বসে থাকা নিঃসন্দেহে কষ্টের, কিন্তু মধ্য থাইল্যান্ডের সারাবুরি প্রদেশের যে স্টুডিয়োতে বসে ট্যাটুশিল্পী এই ছবিটি হাতে ফুটিয়ে তুলেছেন, তারিফ করতে হয় তার হাতের সূক্ষ্ম কাজেরও।

আরো পড়ুন>> ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়ে কন্যা সন্তানের জন্ম দিলেন ইয়েমেনি নারী

Advertisement

এত ঘণ্টা টানা কাজ করে এমন একটি অভিনব ট্যাটু আঁকার পর তার বক্তব্য, “এর আগে আমি কোনও দিন ট্যাটু হিসেবে বিয়ের সার্টিফিকেট আঁকিনি। সার্টিফিকেটের চারধারে আঁকা সূক্ষ্ম নকশা থেকে কর্মকর্তাদের স্বাক্ষর পর্যন্ত প্রতিটি জিনিস ফুটিয়ে তুলতে সময় হয়তো লেগেছে। কিন্তু এমন একটি কাজ করতে পেরে আমার খুব ভালও লাগছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই নেটিজেনদের অফুরন্ত ভালবাসা পেয়েছে। কেউ লিখেছেন, “ভালবাসা মুখে নয়, কাজে প্রকাশ পায়।” আবার কেউ লিখেছেন, “এমন ভালবাসা যেন জন্ম-জন্মান্তর ধরে অক্ষয় হয়ে থাকে।”

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!