রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের উত্তরপ্রদেশের মাহোবায়র কানপুর-সাগর হাইওয়েতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে জানানো হয়, রোববার সকালে কানপুর-সাগর হাইওয়ে এনএইচ ৮৬ দিয়ে স্কুটারে করে বাজার করতে যাচ্ছিলেন ৬৭ বছরের উদিত নারায়ণ চানসোরিয়া। তার পেছনে বসেছিল ৬ বছরের নাতি সাত্ত্বিক। বাজারে ঢোকার আগ মুহূর্তে দ্রুত গতিতে আসা একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা মারতেই ছিটকে পড়েন চানসোরিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
.png)
কিন্তু স্কুটারসহ ৬ বছরের নাতি ট্রাকের ডাম্পারের নীচে আটকে যায়। এ সময় স্থানীয়রা ড্রাইভারকে ট্রাক থামানোর কথা বললেও চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সেই অবস্থাতেই শিশুটিকে ২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় চালক। এতে মর্মান্তিকভাবে মৃত্যু হয় শিশুটির।
আরো পড়ুন>> পাকিস্তানে ফিরতে হলো প্রেমের টানে ভারতে চলে আসা সেই তরুণীকে
এরপর স্থানীয়রা পিছু ধাওয়া করে ঘাতক ট্রাকটিকে আটক করে চালককে নামিয়ে বেধড়ক মারেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। ট্রাকের চাকার নীচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মাসখানেক আগে দিল্লির সুলতানপুরীতে একটি গাড়ি অঞ্জলি সিংহ নামে এক তরুণীকে ধাক্কা মারার পর ১৩ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল তরুণীর।