ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বৃদ্ধকে এক কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে গেল স্কুটি...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯, ২২ জানুয়ারি ২০২৩
বৃদ্ধকে এক কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে গেল স্কুটি...
ছবি: সংগৃহীত

বৃদ্ধ এক ব্যক্তিকে প্রায় এক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গেল স্কুটার আরোহী যুবক। পুরো রাস্তা বাইকের পেছনের অংশ ধরে ঝুলে ছিলেন বৃদ্ধ। তারপরও কোনো বিকার নেই চালক যুবকের। সম্প্রতি এই ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর মাগাডি রোডে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি এসইউভি গাড়িতে ধাক্কা মেরেছিলেন ওই স্কুটার আরোহী। যেখানে চালকের আসনে ছিল ওই বৃদ্ধ। পরে তিনি পালানোর চেষ্টা করলে গাড়ি থেকে নেমে ওই স্কুটার চালকের পেছনের অংশ টেনে ধরেন গাড়ির চালক। আর তখনই বৃদ্ধকে টানতে টানতে প্রবল গতিতে ছুটতে থাকে স্কুটারটি।

Advertisement

আরো পড়ুন>> মদপানে রাজি না হওয়ায় কিশোরীকে সহপাঠীদের মারধর!

এদিকে রাস্তার ওই দৃশ্য দেখে ওই স্কুটি আরোহীকে ফলো করে কয়েকটি বাইক ও অটো। শেষ পর্যন্ত একটি অটো ও বাইক স্কুটিচালককে থামান। আশ্চর্যজনকভাবে স্কুটি ছেড়ে উঠে দাঁড়ান ওই বৃদ্ধ। শুরু হয় স্কুটি আরোহীর সঙ্গে পথচারীদের তর্কাতর্কি। শেষ পর্যন্ত ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

এ ঘটনায় বেঙ্গালুরু ওয়েস্টের ডিসিপি বলেন, শহরের একটি হাসপাতালে ভর্তি করে ওই বৃদ্ধের চিকিৎসা চলছে। স্কুটি আরোহীকে গ্রেফতার করেছে গোবিন্দরাজ নগর থানার পুলিশ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!