[ দেশজুড়ে ]
চলন্ত প্রাইভেটকার থেকে ঝাঁপ দিয়ে ছিটকে পড়ল গর্ভবতী গাভি
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের দশালিয়া নামক স্থানে চলন্ত একটি প্রাইভেটকার থেকে হঠাৎ ঝাঁপ দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে একটি গর্ভবতী গাভি। এসময় আশপাশের লোকজন ছুটে এসে গরুটিকে উদ্ধার করলেও গাড়ি ফেলে পালিয়ে যায় চালক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ধারাণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে বিকট শব্দ হয়। এসময় দশালিয়া গ্রামের আব্দুল মন্নাছ দেখতে পান, মহাসড়কের মাঝখানে একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড়িয়ে আছে। পাশেই সড়কে পড়ে রয়েছে একটি গরু। এসময় আব্দুল মন্নাছ চিৎকার দিলে বেশ কয়েকজন ছুটে এসে দেখেন, প্রাইভেটকারের ভেতরে কোনো লোকজন নেই। অনেক খোঁজাখুজি করেও কাউকে পাওয়া যায়নি। প্রাইভেটকারের পেছনের সিট খোলা ছিল। তাছাড়া ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল গোবর ও খড়।
.png)
নান্দাইল থানার এসআই বাবলু রহমান খান জানান, এ ঘটনায় চোর চক্রটির সন্ধান ছাড়াও গরুর প্রকৃত মালিকের খোঁজ করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!