ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলকাতায় অ্যাডিনো ভাইরাসে ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭, ২ মার্চ ২০২৩
কলকাতায় অ্যাডিনো ভাইরাসে ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ছড়িয়ে পড়েছে অ্যাডিনো ভাইরাস। এই অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত হয়েছে নিউমোনিয়া। ফলে অ্যাডিনো ভাইরাস এবং নিউমোনিয়ার জোড়া আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে।

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের আক্রমণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে কলকাতার বি সি রায় শিশু হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে তিন শিশু বি সি রায় শিশু হাসপাতালে আর দুই শিশু কলকাতা মেডিকেল কলেজে মারা গেছে।

অ্যাডিনো ভাইরাস সংক্রমণের লক্ষণ হলো শিশুর জ্বর, সর্দি–কাশি, বমি ইত্যাদি। এই রোগের শিকার হয়ে এখন বহু শিশুর পরিবারই ছুটছে বড় হাসপাতালের দিকে। বেশি ভিড় জমছে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে। আজ বুধবার সকালে রাজ্যের স্বাস্থ্যসচিব বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এই রোগ মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন। জারি করা হয়েছে ১০ দফা পরামর্শ।

Advertisement

আরো পড়ুন>> কীটপতঙ্গ খেয়ে জঙ্গলে যেভাবে ৩১ দিন বেঁচে রইলেন যুবক

স্বাস্থ্যসচিব শিশুদের চিকিৎসার জন্য বি সি রায় শিশু হাসপাতালে ৭২ এবং বেলেঘাটার আইডি হাসপাতালে ৫০টি শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কলকাতার সব বড় হাসপাতালে শিশুদের চিকিৎসার পর্যাপ্ত কাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী এই রোগ নিরাময়ে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বলেছেন, এখন বড় বড় সরকারি হাসপাতালে শিশুদের শয্যা মিলছে না।

সূত্র: দ্য হিন্দু

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!