প্রেমিকাকে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ ফ্ল্যাট উপহার দিলেন পুতিন
রহস্যময়ী নারী ‘আলিনা কাবায়েভা’ ২০০০ সাল থেকে আন্তর্জাতিক স্তরে রাশিয়ার প্রতিনিধিত্ব করে আসছেন। অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। তখনই এ সুন্দরী জিমন্যাস্টের প্রেমে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি প্রেমিকা আলিনাকে রাশিয়ার সবচেয়ে বড় ও ব্যয়বহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ফ্ল্যাট বললে ভুল হবে। এত বড় স্থাপনা, যা বসতবাড়িকেও হার মানাবে।
এছাড়া পুতিন আলিনাকে যে পেন্ট হাউস কিনে দিয়েছেন, তা প্রায় ২৮ হাজার স্কোয়ার ফিটের (সাধারণ ফ্ল্যাট এক হাজার স্কোয়ার ফিট)। কৃষ্ণসাগরের তীরে রাশিয়ান রিসোর্ট শহর সোচিতে অবস্থিত। পেন্ট হাউসটি পুতিনের বন্ধু ওলেগ রুডনভের নামে কেনা হয়েছে। তাতে ২০টি ঘর, একটি প্রাইভেট সিনেমা হল, একটি সুইমিংপুল, ছাদে হেলিপ্যাড, স্পা এবং জাপানি কায়দায় সাজানো একটি সুন্দর সাজানো বাগান আছে।
.png)

শুধু তাই নয়, রাশিয়ার এক প্রত্যন্ত গ্রামে প্রেমিকাকে একটি বিশাল কাঠের প্রাসাদ কিনে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই নাকি প্রিয়তমার সঙ্গে সময় কাটাতে যান তিনি। প্রাসাদ লাগোয়া একটি গো-কার্ট ট্র্যাক (ছোট আকারের গাড়ির রেসিং) রয়েছে। এছাড়া একটি খেলার মাঠও রয়েছে।
আলিনা কাবায়েভার আত্মীয়দের নামেও বেশকিছু সম্পত্তি আছে। তার দাদির নামে মস্কোয় একটি অভিজাত এলাকায় তিনতলা বাংলো ও একটি বিশাল পেন্টহাউস রয়েছে।
৭০ বছরের পুতিন তার ৩৯ বছরের প্রেমিকা আলিনা কাবায়েভাকে সম্পত্তি উপহার দেওয়ায় কোনো কমতি রাখেননি। এজন্য রাশিয়া সরকারের তহবিলের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।
এত বছর পরও রাশিয়ার জনগণ আলিনাকে দেশের ‘মুকুটহীন রানি’ মনে করে। অনেকের ধারণা- পুতিনের সঙ্গে থেকে আলিনা তিন সন্তানের জননীও হয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস