উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এরদোগান বলেন, যেসব ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে।
প্রেসিডেন্ট বলেন, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্যায়ন শেষ হওয়ার পরে নতুন ভবন নির্মাণ শুরু হবে। এসব নতুন ভবন চার তলার বেশি হবে না বলেও জানান তিনি।
.png)
আরো পড়ুন>> ক্যান্সার আক্রান্ত বাইডেন
এরদোয়ান বলেন, আমরা আমাদের প্রাচীন শহরগুলোকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছি, যা আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখবে।
গত মাসের ৬ ফেব্রুয়ারি সাত দশমিক আট ও সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটির মোট আটটি প্রদেশে এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।