বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের ৩৯টিই ভারতে
বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৯টিরই অবস্থান ভারতে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পরিমাপকারী সংস্থা আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করেছে।
সম্প্রতি প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে ভারতের স্থান অষ্টম। এ তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ - চাদ প্রজাতন্ত্র। এছাড়া আরো রয়েছে - ইরাক, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কুয়েত, মিশর ও তাজাকিস্তান।
গত বছরের তুলনায় ভারতে দূষণের মাত্রা কমলেও এখনও তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেঁধে দেওয়া মাত্রা থেকে ১০ গুণেরও বেশি। রিপোর্ট অনুযায়ী ভারতের পিএম দুই দশমিক পাঁচ মাত্রা ৫৩ দশমিক তিন মাইক্রোগ্রামস বা ঘন মিটার।
.png)
আরো পড়ুন>> বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
দূষণের তালিকায় ভারতের ছ’টি মেট্রো শহর রয়েছে। দেশে দিল্লির পরেই সবচেয়ে দূষিত শহর কলকাতা। চেন্নাইয়ে দূষণ থাকলেও তুলনামূলকভাবে সবচেয়ে পরিষ্কার দক্ষিণের এই শহর। তথ্য বলছে, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে ২০১৭ সালের পর থেকে দূষণের মাত্রা বেড়েছে।
রিপোর্ট মতে, দিল্লি এখন আর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী নয়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হয়েছে আফ্রিকার চাদ প্রজাতন্ত্রের এনজামেনা। নয়াদিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। শহরের নিরিখে পাকিস্তানের লাহোর ও চীনের হোতান সবচেয়ে দূষিত শহর। তারপরে রাজস্থানের ভিওয়াদি ও চতুর্থ স্থানে রয়েছে দিল্লি।
বিশ্বের ১৩১টি দেশের থেকে ৩০ হাজারের বেশি তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হয়েছে।
সূত্র: এনডিটিভি