ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মানুষকে বোকা বানিয়ে করতেন ভিক্ষা, ৮৬ লাখ টাকাসহ পড়লেন ধরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ১৬ মার্চ ২০২৩
মানুষকে বোকা বানিয়ে করতেন ভিক্ষা, ৮৬ লাখ টাকাসহ পড়লেন ধরা
ছবি: প্রতীকী

মানুষকে বোকা বানিয়ে অভিনব পন্থায় ভিক্ষা করতেন এক ভিক্ষুক। শেষ পর্যন্ত তার গোপন রহস্য পুলিশের কাছে ফাঁস হয়ে যায়। কৃত্রিম অঙ্গের ভেতর থেকে লুকনো অবস্থায় ৩ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭ লাখ টাকা) উদ্ধার করা হয়।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে এ ঘটনা। প্রতারণার অভিযোগে পুলিশ ওই ভুয়া ভিক্ষুককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এ ধরনের ভুয়া ভিক্ষুকের সংখ্যা বাড়ছে।

Advertisement

দুবাইয়ের পুলিশ হেডকোয়াটার্স থেকে এক সংবাদ সম্মেলনে কর্নেল আলি আল-শামসি বলেন, ভিক্ষুক নয়, তবুই অনেকে ভিক্ষুক সেজে অনেকে সহমর্মিতা আদায় করতে চান। এটা এক ধরনের প্রতারণা।

আরো পড়ুন>> ৫ বছরের শিশুর পুরো শরীরে সিগারেটের ছ্যাঁকা দিল মা ও মামা!

তিনি আরো বলেন, সম্প্রতি এ ধরনের কাজ করতে গিয়ে একজন গ্রেফতার হয়েছে। ওই ব্যক্তি দরিদ্র না হওয়া সত্ত্বেও প্রতারণায় আশ্রয় নিয়ে ভিক্ষা করে আসছিলেন।

প্রতারক ভিক্ষুকদের কাছ থেকে দেশটির নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। যদি কেউ এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তাকে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!