ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃত্যু ৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৮, ১৭ মার্চ ২০২৩
ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃত্যু ৩০০ ছাড়াল
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ে ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে এ পর্যন্ত তিনশর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রেসিডেন্ট লাজারাস বলেন, ‘আমাদের অবিলম্বে সাহায্য দরকার। মালাউইয়ের বাণিজ্যিক রাজধানী ব্লান্টায়ারের একটি আশ্রয় শিবিরের বাইরে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, উদ্ধারকাজের জন্য এখন হেলিকপ্টার দরকার, যাতে আমরা কিছু খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করতে পারি।’

Advertisement

আরো পড়ুন>> বিয়েতে অনীহা, দক্ষিণ কোরিয়ায় কম জন্মহারের রেকর্ড

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডি দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার উপকূলে আঘাত হানে। মালাউই এবং তার প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ঝড়। মালাউইতে কমপক্ষে ৩২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলজুড়ে ঝড়ের কারণে মৃত্যুর সংখ্যা ৪০০-তে নিয়ে এসেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে ফ্রেডি অন্যতম।

ঝড়টি শনিবার মোজাম্বিকের মধ্যাঞ্চলে তাণ্ডব চালিয়ে বহু ভবনের ছাদ উড়িয়ে নেয় এবং এর প্রভাবে দেশটির ক্যালেমানা বন্দরের আশেপাশের এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়। এরপর এটি মালাউইর দিকে এগিয়ে গিয়ে ভারি বৃষ্টিপাতের কারণ হয়, এতে সেখানে ভূমিধসের ঘটনা ঘটে।

আরো পড়ুন>> দুই পুরুষ ইঁদুর থেকে জন্ম হল সন্তান!

মালাউইর প্রেসিডেন্ট চাকভেরা এত মানুষের মৃত্যুর ঘটনায় ১৪ দিনের শোক ঘোষণা করেন। দেড় মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার সরকারের ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষমতা খুব সীমিত।

তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কবলে পড়েছি আমরা।’

১৩ মাসে ৩টি বিপর্যয়কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তার দেশ বলেও উল্লেখ করেন মালাউইয়ের প্রেসিডেন্ট।

আরো পড়ুন>> নারীর হৃৎপিণ্ড কেটে রান্না করে খাওয়ালেন আত্মীয়দের, অতঃপর তাদেরও খুন!

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখনো উদ্ধার কার্যক্রম নিয়ে সেখানে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাই দলে দলে উদ্ধার কাজে এগিয়ে এসেছে। কর্তৃপক্ষের সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেরাই মৃতদেহ উদ্ধার করছে।

ঝড় থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানিয়েছে, ‘কোনো উদ্ধারকারী দল নেই, কোনো পুলিশ নেই, কোন সরকারি কর্মকর্তাও নেই।’ তিনি নিজেই তার পরিবারের নিখোঁজ চার সদস্যের সন্ধান করছেন বলে জানান।

তিনি আরো বলেন, ‘এখানে শুধু সাধারণ মানুষ, ওই মানুষ যারা অন্য মানুষকে হারিয়েছে।’সেখানে খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। কোনো ত্রাণ সামগ্রীও ক্ষতিগ্রস্থ মানুষরা পায়নি বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!