[ আন্তর্জাতিক ]
মধ্যপ্রাচ্যে যেদিন থেকে রোজা
ছবি: সংগৃহীত
সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ২২ মার্চ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
.png)
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোজা
লিংক সফলভাবে কপি হয়েছে!