রমজান উপলক্ষে ১০২৫ কারাবন্দীকে মুক্তি দিল আরব আমিরাত
পবিত্র রমজান মাস উপলক্ষে ১০২৫ কারাবন্দীকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেওয়া হয়।
খবরে বলা হয়, রমজান উপলক্ষে দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ দুবাইয়ের ৯৭১ বন্দি এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি আমিরাতের ১৫১ বন্দিকে মুক্তির নির্দেশ দেন।
একইসাথে অন্যান্য অঞ্চলেও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিদেরও মুক্তি দেয়া হয়।
.png)
আরো পড়ুন>> ব্যাংকিং খাতে অচলাবস্থা সত্ত্বেও সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
আমিরাতে রমজানসহ গুরুত্বপূর্ণ ইসলামী দিবস উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেয়া হয়। তা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র প্রধানদের একটি সাধারণ রীতি।
প্রতিবেদনে আরো বলা হয়, বন্দিদের আচার-ব্যবহার ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে বছরের বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হয়। ফলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা পরিবার ও সমাজের সেবায় ইতিবাচক ভূমিকার রাখার সুযোগ পান।
মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। বুধবার রাতে তারাবির মাধ্যমে রমজান মাস শুরু করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সকল দেশগুলো। বিভিন্ন দেশের মুসলিমরা বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন।
সূত্র: খালিজ টাইমস