ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্বামীর তৃতীয় বিয়েতে ছেলে কোলে হাজির প্রথম স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২৮ মার্চ ২০২৩
স্বামীর তৃতীয় বিয়েতে ছেলে কোলে হাজির প্রথম স্ত্রী
সংগ্রহিত

স্বামী তৃতীয়বার বসছেন বিয়ের আসরে। ছেলে কোলে বিয়ের আসরে হাজির হলেন প্রথম স্ত্রী। স্ত্রী বললেন, 'এই হল ওর সন্তান। লোকটা কিছুদিন আগে আরো একটা বিয়ে করেছিল। এখন আবার বিয়ে করছে।' হায়দ্রাবাদের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তথসূত্রে জানা যায়, এ নিয়ে তৃতীয় বিয়ে করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই বিয়ে ভাঙতেই চলে আসেন তার প্রথম স্ত্রী। একা নয়, বাবার বিয়েতে সঙ্গে সন্তানকেও নিয়ে আসেন তিনি। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে, আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন>> বাচ্চা শিম্পাঞ্জিকে শায়েস্তা করলো মা, ভিডিও ভাইরাল

ভাইরাল হওয়া ওই ভিডিও তে দেখা গেছে, বেশ সুন্দর আয়োজন করে বিয়ের অনুষ্ঠান চলছে। অতিথিরাও কেউ গল্পে ব্যস্ত, কেউ কেউ করছেন খাওয়া-দাওয়া। উপস্থিত রয়েছেন উভয়পক্ষের পরিবারের সদস্যরাও। আচমকাই ছেলে কোলে সেখানে হাজির হন এক নারী। বিয়ের আসরে যার বিয়ে তাকেই তিনি স্বামী বলে সম্বোধন করেন, যা দেখে অবাক বিয়ে বাড়িতে উপস্থিত সবাই।  

এই নারী পাত্রের প্রথম স্ত্রী বলে পরিচয় দেন, ২০১৪ সালের ১০ অক্টোবর তার সঙ্গে ওই ব্যক্তির বিয়ে হয়। এই নারী বলেন, ‘তিন দিনের জন্য উনি হায়দ্রাবাদে যাচ্ছি বলে এসেছিলেন। এখন দেখছি এখানে এসে বিয়ে করতে বসেছে।’ এমনকি স্বামীর কীর্তির কথা তিনি ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীকেও জানান। কিন্তু দ্বিতীয় স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় স্বামীর তৃতীয় বিয়ে আটকাতে আসতে পারেননি বলে জানান প্রথম স্ত্রী।   

এদিকে বিয়ে বাড়িতে হৈচৈ করায় উপসস্থিত লোকজন তাকে অন্য একটি ঘরে নিয়ে যান। সেখানেই তার কাছ থেকে পুরো ঘটনাটি শোনেন হবু কনের বাড়ির লোকেরা। তবে শেষ পর্যন্ত তৃতীয় বিয়ে সম্পন্ন হয়েছে কি না নিশ্চিত ভাবে জানা যায়নি। 

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!