ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পানামার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ৫ এপ্রিল ২০২৩
পানামার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প
সংগ্রহিত

সাম্প্রতিক বছরে বিভিন্ন দেশে শক্তিশালী ভূমিকম্প এর আঘাত হানতে দেখা যায়। মাস খানেক আগেই তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড হয়ে দেশগুলো। এবার পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মঙ্গলবার একটি শক্তিশাণী ভূমিকম্প আঘাত হেনেছে। 

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানে। আর এ গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার।

আরো পড়ুন>> ইউক্রেন-রাশিয়া ইস্যুতে জা‌তিসং‌ঘে প্রস্তাব

Advertisement

শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ দেশটির অধিকাংশ অংশ কেঁপে ওঠে। এতে লোকজন আতঙ্কিত হয়ে এবং দ্রুত ঘরবাড়ির বাইরে বেরিয়ে আসে। এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!