ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে ভূমিধসের ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ১৮ এপ্রিল ২০২৩
পাকিস্তানে ভূমিধসের ঘটনায় নিহত ২
সংগৃহীত - আল-জাজিরা

পাকিস্তান বর্তমানে একটা দুর্যোগময় সময় পার করছে। এরই মধ্যে পাকিস্তানে ঘটছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ।পাকিস্তানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। 

পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন আটজন। ভূমিধসে ২০টির বেশি গাড়া চাপা পড়েছে। 

মঙ্গলবার পাকিস্তানের উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ার তোরখামে এই ঘটনা ঘটে। 

Advertisement

উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলওয়াল ফাইজি বলেন, মঙ্গলবার ভোরের আগে তারা ভূমিধসের খবর পান। বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়।

আরো পড়ুন>> সুদানের মার্কিন কূটনৈতিক বহরে সামরিক বাহিনীর হামলা

উদ্ধারকারী এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমরা দুইজনের মৃতদেহ বের করেছি। আহত হয়েছেন আটজন, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।   

ধ্বংস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা রয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন অধিকাংশরা।

উদ্ধারকারী দলের এই কর্মকর্তা বলেন, এটা ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত পরিষ্কার করতে পারব। ধ্বংসস্তূপ সরাতে ৬০ জনের বেশি উদ্ধারকারী সদস্য কাজ করছে। ভূমিধসটি পুরো পর্বত ধসে পড়ার মতো বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!