দেশটিতে অনেক জিহাদি সংগঠনের তৎপরতা লক্ষ্য করা যায়। জিহাদি সংগঠনের হামলার ঘটনা দেশটিতে খুব স্বাভাবিক হয়ে গেছে। এবার সন্দেহভাজন জিহাদিদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪২ জন।
ঐ হামলায় ৮ জন সৈন্য ও ৩২ জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। এছাড়া পাল্টা হামলায় অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।
.png)
আরো পড়ুন>> সুদানে চলমান সংঘাতে নিহত বেড়ে ১০০
ওয়াহিগুয়া গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, অরেমা গ্রামের কাছে শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা সৈন্য ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি বিচ্ছিন্ন দলের ওপর হামলা চালায়।
উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক জান্তা বৃহস্পতিবার আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে জড়িত জিহাদিদের রক্তাক্ত হামলা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা দেয়ার লক্ষ্যে ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছিল। তবুও কোনো ভাবে দমাতে পারেনি দেশটিতে হামলার ঘটনা।
সূত্র: আল-জাজিরা