ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুবাইতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ১৬ এপ্রিল ২০২৩
দুবাইতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬
সংগৃহীত

দুবাই সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ। এবার দুবাইয়ের একাট আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার এই ঘটনা ঘটে। 

এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিল। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পর শুরু হয় কুলিং অপারেশন।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এবং অগ্নিকাণ্ডের যথাযথভাবে তদন্ত করা হবে।

Advertisement

আরো পড়ুন>> ইমাম-মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা করল দুবাই

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।

ভবনটিতে অবস্থিত দোকানের এক কর্মচারী জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তার কথায়, আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!