শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে পুরোনো মুম্বাই-পুনে মহাসড়কের রাইগাদ জেলায় বাসটি দুর্ঘটনার শিকার হয়।
দেশটির পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, ঐতিহ্যবাহী একটি সঙ্গীত দলের সদস্যদের বহনকারী প্রাইভেট বাসটি পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে মহাসড়কের শিংরোবা মন্দিরের কাছে গিরিখাদে পড়ে যায়। দুর্ঘটনাটি খোপোলি থানার আওতাধীন এলাকায় ঘটেছে।
.png)
‘‘বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপের’ সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গোরেগাঁও ফিরছিলেন। শনিবার রাত ১টার দিকে বাসটি রওনা দিয়েছিল,’’ বলেন ওই কর্মকর্তা
আরো পড়ুন>> বাখমুতে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী
তিনি বলেন, দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত ও নিহতরা মুম্বাইয়ের সিওন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা। রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ গর্গে বলেছেন, আহতদের উদ্ধারের পর খোপোলির গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন রায়গড়ের অতিরিক্ত পুলিশ সুপার অতুল জেন্দে।
সূত্র: এনডিটিভি