ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যস্ত রাস্তায় উঠে এলো বিশালাকৃতির কুমির, যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১৯ এপ্রিল ২০২৩
ব্যস্ত রাস্তায় উঠে এলো বিশালাকৃতির কুমির, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

আমেরিকার ফ্লোরিডার ব্যস্ত রাস্তায় একটি বিশালাকৃতির কুমির উঠে আসে। ঐ সময় সাময়িকভাবে রাস্তাটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাস্তায় কুমিরের হেঁটে যাওয়ার বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লোরিডার পুলিশ বিভাগ বলেছে, একটি বিশালাকৃতির কুমিরের কারণে ট্র্যাফিক বিপত্তি ঘটে ফলে রাস্তাটি সাময়িকভাবে বন্ধ ছিল।

কুমিরটিকে সরানোর জন্য পরে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন ট্র্যাপারকে খবর দেওয়া হয়।

Advertisement

পরে একটি টুইটে দেখা যায়, ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের লোকেরা কুমিরটিকে রাস্তার পাশে বেঁধে রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!