আনন্দবাজারের খবরে বলা হয়, গত কয়েক দিন ধরে প্রখর রোদের তাপে মানুষ হাঁসফাঁস করছেন। করিমপুরেও তাপমাত্রা চলছে ৩৯-৪০ ডিগ্রির মধ্যে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিমলেন্দু সিংহ রায় গত সোমবার করিমপুর বিধানসভার হরেকৃষ্ণপুর অঞ্চলের পীরতলায় এক অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করেন। সেখানে ধুতি কাপড়ের পাশাপাশি বেশ কিছু কম্বল বিতরণ করেন তিনি। তা নিয়ে শুরু শুরু হয় সমালোচনা।
তবে বিতর্ক উড়িয়ে দিয়ে বিমলেন্দু দাবি করেছেন, যাদের সমালোচনা করা অভ্যাস, তারা করবেন। আসন্ন ঈদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুদ ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলো দিয়েছিলাম। যাদের কোনো কাজ নেই তারাই এ সব নিয়ে হইচই করে।
.png)
সিপিআই(এম)-এর করিমপুর-১ আঞ্চলিক কমিটির সম্পাদক সন্দীপক বন্দ্যোপাধ্যায় বলেন, তার মাথা খারাপ হয়েছে কি না, একবার ডাক্তার দেখিয়ে নেয়া উচিত।