সোমবার (১ মে) স্থানীয় সময় ভোরের আগে দিয়ে রাশিয়া এসব হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী, যার ১৫টি ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
.png)
মূল নিশানাগুলোর একটি ছিল নিপ্রোর কাছে পাভলোহার্ড নগরী। সেখানে ইউক্রেনের আক্রমণের জন্য রাখা রসদে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রাশিয়া নিযুক্ত এক কর্মকর্তা।
আরো পড়ুন>> গাড়ি চুরি করতে এসে নিজের গাড়িখানাও হারাল চোর!
টেলিগ্রামে এই কর্মকর্তা ভ্লাদিমির রগভ বলেন, রেলওয়ে অবকাঠামো এবং জ্বালানি ডিপো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ১৯ টি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লক, ২৫ টি ব্যক্তিগত বাড়ি, ৬ টি স্কুল এবং কিন্ডারগার্টেন, ৫টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী অনেক সময়ই বড় ধরনের পাল্টা হামলা চালাবে এমন কথা বলে এসেছে। তবে কোথায় এবং কখন এ হামলা চালানো হবে সেটি নির্দিষ্ট করে বলেনি।
বিবিসি জানায়, পাভলোহার্ড যুদ্ধের সম্মুখসারি থেকে প্রায় ৭০ মাইল দূরে ইউক্রেন-নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চল। রাশিয়া বলছে, ইউক্রেনের দীর্ঘদিনের পাল্টা আক্রমণ পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতেই সাম্প্রতিক এই জোর হামলা চালানো হচ্ছে।
আরো পড়ুন>> মোদিকে লক্ষ্য করে মোবাইল ছুড়লেন নারী!
কিইভে নগরীর সামরিক প্রশাসনের প্রধান শেরহি পোপকো বলেছেন, কিইভের আকাশেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
ওদিকে, খেরসন অঞ্চলে, যে অঞ্চলটি এখনও আংশিক রাশিয়ার নিয়ন্ত্রণে, সেখানে রাশিয়া ৩৯ দফা গোলা হামলা চালিয়েছে। স্থলে স্থাপন করা অস্ত্রের পাশাপাশি ড্রোন এবং বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ।
গত ২৮ এপ্রিলে উমান নগরীতে রাশিয়ার তুমুল হামলায় অন্তত ২৩ জনের মৃত্যুর পর সোমবার ফের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া।