ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ৩ মে ২০২৩
মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
সংগৃহীত

মেক্সিকো সীমান্তে বেড়েছে অভিবাসীদের আগমন। অভিবাসীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা সদস্য মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 

মূলত যুক্তরাষ্ট্র-অভিমুখী অভিবাসীদের প্রত্যাশিত ঢেউ বৃদ্ধির আগে নিজেদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য এই সেনাদের সেখানে পাঠানো হচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে।

বুধবার (৩ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবেশে ইচ্ছুক অভিবাসীদের প্রত্যাশিত বৃদ্ধির আগে নিজেদের দক্ষিণ সীমান্তে ১৫০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। 

Advertisement

আরো পড়ুন>> আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

এই দেড় হাজার সেনা সীমান্ত এজেন্টদের কাজে সহায়তা করার জন্য ইতোমধ্যেই মোতায়েনকৃত ২৫০০ ন্যাশনাল গার্ড সদস্যদের সাথে যুক্ত হবে।

টাইটেল ৪২ নামে ট্রাম্প-আমলের একটি নীতির মেয়াদ আগামী ১১ মে শেষ হতে চলেছে। মূলত এই নীতির কারণে অনথিভুক্ত অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কার করার ক্ষমতা ব্যবহার করতে পারছিল মার্কিন সরকার। আর এটির মেয়াদ আগামী ১১ মে মেয়াদ শেষ হওয়ায় এখন যুক্তরাষ্ট্র-অভিমুখী অভিবাসীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

আগামী ১০ মে এর আগেই আমেরিকার দক্ষিণ সীমান্তে পৌঁছাবে বলে জেনারেল রাইডার বলেছেন। সেনাসদস্যরা সেখানে পৌছানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!