ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন দিন দিন বেড়েই চলছে। ইসরায়েলের সেনা বাহিনীর বর্বর হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে ফিলিস্তিনে। এবার ইসরায়েল সেনাবাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। শনিবার এই অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী। সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলি সেনাবাহিনী সশস্ত্র অভিযানে নিহতের কথা জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত সপ্তাহে ইসরায়েলিদের ওপর গুলিবর্ষণে সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালায় তারা। অভিযান চলাকালে দুই সশস্ত্র ফিলিস্তিনি পালানোর চেষ্টা করলে সেনাদের গুলিতে নিহত হয়।
.png)
আরো পড়ুন>> তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিবে যুক্তরাষ্ট্র
পশ্চিম তীরে শক্তিশালী উপস্থিতি থাকা গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে, নিহত ফিলিস্তিনিরা তাদের একটি সশস্ত্র শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই জনের বয়স ২২ বছর। তাদের বুক, গলা ও পাকস্থলিতে গুলি লেগেছে।
ইসরায়েল ও গাজার মধ্যে আন্তঃসীমান্ত হামলার পর এই নিহতের ঘটনা ঘটলো। এর আগে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণঅ করা হয়েছিল।
সূত্র: রয়টার্স