ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান পাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ১২ মে ২০২৩
রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান পাচ্ছে ইরান
এসইউ-৩৫

ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের এই হামলার ঘটনায় এই পর্যন্ত অনেক হতাহত হয়েছেন। কিন্তু তবু থেমে নেই যুদ্ধ। আর রাশিয়ার অন্যতম মিত্র ইরান।

আগামী সপ্তাহে ইরানের কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই এসইউ-৩৫ হস্তান্তর করবে রাশিয়া। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা' বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

পৃথিবীতে যত ধরনের জঙ্গি বিমান আছে— সেগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মনে করা হয় রাশিয়ার চতুর্থ প্রজন্মের এসইউ-৩৫ এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ জঙ্গি বিমানকে। ইরানের হস্তগত হতে যাওয়া এসইউ-৩৫ বিমানে রয়েছে অত্যন্ত উন্নতমানের রাডার ব্যবস্থা। এটি একইসঙ্গে ৩০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ৮টি লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।

Advertisement

আরো পড়ুন>> ইসরায়েলে রকেট হামলায় একজন নিহত

এই যুদ্ধবিমান একই সময়ে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে, জাহাজে ও রাডার ব্যবস্থার ওপর আঘাত হানতে পারে।

সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান লেজার বোমা ও ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করতে পারে। রাশিয়ার সঙ্গে বর্তমানে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে। এর আগে ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনেছে। 

এই বিমান ইরানের হাতে এলে মধ্যপ্রাচ্যে পাল্টে যাবে অনেক হিসাব নিকাশ। যা নিয়ে বেশ অনেকবার উদ্বেগ প্রকাশ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 

সূত্র: ইরনা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!