ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ১৫ মে ২০২৩
ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেবে ফ্রান্স
ফাইল ছবি

ইউক্রেনে ব্যাপক আগ্রাসন চালিয়েছে রাশিয়া সেনাবাহিনী। ইউক্রেনকে দখল করতে সব ধরণের হামলা চালিয়েছে তারা। এবার রাশিয়ার হামলা প্রতিরোধে ইউক্রেনকে কয়েক ডজন হালকা ট্যাঙ্ক ও সাঁজোয়ান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। 

এই ট্যাঙ্ক ও সাঁজোয়ান গুলো ব্যবহারের জন্য ইউক্রেনের সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে দেশটি। এবং এগুলো ব্যবহারে সকল প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করবে ইউক্রেনীয় সেনাবাহিনী। 

রোববার (১৪ মে) রাতে ফ্রান্স সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই ফ্রান্স সরকার এমন ঘোষণা দিলো। ফ্রান্সের এলিসি প্রাসাদে এক নৈশভোজেও অংশ নেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Advertisement

আরো পড়ুন>> আবারো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান

তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইমানুয়েল ম্যাক্রোঁ ও জেলেনস্কি এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের ট্যাঙ্ক ও সাঁজোয়াযান দিয়ে সজ্জিত করার পাশাপাশি প্রশিক্ষণ দেবে ফ্রান্স। রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও নজর দেবে ফ্রান্স।

এর আগে জার্মানিতে সফর করেন জেলেনস্কি। চ্যান্সেলর ওলাফ স্কলজ ও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে যান তিনি। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই ছিল জেলেনস্কির প্রথম জার্মান সফর।

সম্প্রতি জার্মানি ঘোষণা দিয়েছে, তারা কিয়েভে প্রায় ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করবে। ওই ঘোষণার একদিন পরেই জার্মানি সফরে গেলেন জেলেনস্কি। রোববার আরও শেষের দিকে জেলেনস্কিকে সম্মানজনক শার্লেমেন পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!