এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই জন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে— যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এই তথ্যে কোনো সত্যতা এখনো যাচাই করা যায়নি
.png)
আরো পড়ুন>> ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার লুহানস্ক শহর
বিবৃতিতে বলা হয়, শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে কোনো গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়ার পর কোনো ক্ষতি হয়নি। এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণসাগরের উপকূলবর্তী দ্বিপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে। তারা সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় বেশ কটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
সূত্র: রয়টার্স