পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
বর্তমানে সর্বোচ্চ জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত। দেশটিতে তাই দুর্ঘটনার পরিমাণও অনেক বেশি। ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে আতশবাজি কারখানায়। এই বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। আহত আরো ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় এ ঘটনা ঘটে। সেদিনই এই ঘটনায় ৩ জন নিহত হন। সেই বিস্ফোরণে আহতদের মধ্য থেকে আজ আরো ৬ জন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
.png)
আরো পড়ুন>> স্থগিত বাইডেনের অস্ট্রেলিয়া সফর, কোয়াড বৈঠক বাতিল
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানায়, পূর্বমেদিনীপুরের এগরার খাদিকুর গ্রামে আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মানুষের ছিন্নভিন্ন শরীরের অংশ পড়ে ছিল। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন অনেকেই।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অবৈধ বাজি তৈরি হতো। খাদিপুরের সেই রকম একটা গ্রামের কয়েকটি বাড়িতে একযোগে বাজি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘ওড়িশা সীমান্ত থেকে কিছুটা দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের জেরে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।’
সূত্র: এনডিটিভি