ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহাকাশ স্টেশনে প্রথম সৌদি নারী নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ২৩ মে ২০২৩
মহাকাশ স্টেশনে প্রথম সৌদি নারী নভোচারী
ফাইল ছবি

অবশেষে মহাকাশ স্টেশনে পৌঁছেছে সৌদি আরবের প্রথম মহাকাশগামী যানটি। গতকাল সেখানে পৌঁছানোর পর দেশবাসীর জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মহাকাশে অবস্থিত নভোচারীরা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন মহাকাশে যাওয়া আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি। সৌদি আরবের এই নারী নভোচারী যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস’র দ্বিতীয় ব্যক্তিগত মিশনে অংশ নেওয়া দুই সৌদি নাগরিকের মধ্যে একজন।

গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে মিশনটির যাত্রা শুরু হয়। সোমবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

Advertisement

আরো পড়ুন>> মাঝ আকাশ থেকে খুলে পড়ল যুদ্ধবিমানের ফুয়েল ট্যাংক

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কক্ষপথে ১০ দিন অবস্থানকালীন ৩৪ বছর বয়সী এই বায়োমেডিকেল বিজ্ঞানী স্টেম সেল এবং স্তন ক্যান্সার গবেষণা করার পরিকল্পনা করেছেন। আর নিজের এই কাজের মাধ্যমে রায়ানা বারনাভি মধ্যপ্রাচ্যের সকল নারীকে অনুপ্রাণিত করবেন বলে আশা করছেন।

অ্যাক্সিওম মিশন ২-এ রায়ানা বারনাভির সঙ্গে আরেক নভোচারী আলী আল-কারনিও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরো দুই নভোচারী। তারা হলেন- কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এ চারজন প্রায় ১০ দিন থাকবেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!