ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হজের আগে ওমরাহ পালনের আর সুযোগ নেই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২৪ মে ২০২৩
হজের আগে ওমরাহ পালনের আর সুযোগ নেই
ফাইল ছবি

প্রতি বছর সৌদি আরবে ওমরাহ করতে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি। সৌদি আরবে আসন্ন হজ উপলক্ষে ওমরাহর সময়সীমা বেঁধে দিল সৌদি সরকার।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে আগামী ১৫ জ্বিলকদ পর্যন্ত ওমরাহর অনুমতি দেওয়া হবে। যা ইংরেজি সাল অনুযায়ী ৪ জুন পড়েছে। এরপর এ বছর হজের আগে আর কাউকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না।

আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে হবে হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে করতে ও হজযাত্রীদের সুবিধার জন্য এ উদ্যোগ নিয়েছে প্রশাসন।

Advertisement

আরো পড়ুন>> ক্যামেরুনে ৩০ নারীকে অপহরণ করল বিচ্ছিন্নতাবাদীরা

এছাড়া যাদের ওমরাহ ভিসা ও অনুমতি দেওয়া হবে তারা ওই ভিসা দিয়ে হজ পালন করতে পারবেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হজের জন্য আলাদা অনুমতি নিতে হবে। তাহলেই কেবল হজ করার অনুমতি পাওয়া যাবে।

যাদের কাছে ওমরাহর অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ ৮ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে। এবং নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।

এর আগে জানানো হয়েছিল, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞাটি ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে। যাদের কাছে কাগজপত্র থাকবে না তারা মক্কায় প্রবেশের চেষ্টা করলেও তাদের ফিরিয়ে দেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!