বুধবার (২৪ মে) স্থানীয় সময় ভোরে মরদেহগুলো পাওয়া যায়।
মৃতদের মধ্যে তিন শিশুর দেহ ঝুলছিল সিঁড়ি থেকে। আর তাদের মা ও সৎ বাবার মরদেহ পাওয়া যায় সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায়।
.png)
এই যুগল গত সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসেন, শিশু তিনটি ওই নারীর প্রথম ঘরের সন্তান।
আরো পড়ুন>> এখনো করোনাভাইরাসে প্রতি চার মিনিটে মৃত্যু হচ্ছে একজনের
প্রাথমিক তদন্তে ঘটনাটি যুগপৎ খুন ও আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ।
তাদের ধারণা, শিশুতিনটিকে হত্যার পর মা ও সৎ বাবা আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাতে এই খুন ও আত্মহত্যার ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে, বলেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
সূত্র: এনডিটিভি