বার্তা সংস্থা রয়টার্স -এর প্রতিবেদনে জানানো হয়, বাণিজ্যিক উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই সিটে বসা থাকা এক যাত্রী উড়োজাহাজটির ইমারজেন্সি দরজা খুলে ফেলেন। তখন ওই উড়োজাহাজটি মাটি থেকে প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) উঁচুতে ছিল।
দেশটির ট্রান্সপোর্ট মন্ত্রণালয় জানায়, এশিয়ানা এয়ারলাইন্স এয়ারবাস এ৩২১ এ এমন ঘটনা ঘটে। ওই যাত্রীকে দরজা খোলায় বাধা দিলেও সম্ভব হয়নি।
.png)
এ ঘটনা ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পরই ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, বাতাসের প্রচণ্ড আঘাতে যাত্রীরা বেসামাল হয়ে পড়েছেন।
আরো পড়ুন>> জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প
এশিয়ানা কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটির দরজা খোলার পর অনেকের শ্বাসকার্যে সমস্যা দেখা দেয়। উড়োজাহাজটির অবতরণ করার পরই নয় জনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। কী কারণে সে উড়োজাহাজের দরজা খুলেজে সে বিষয়টি এখন স্পষ্ট নয় বলে জানায় এলারলাইন্স কর্তৃপক্ষ।
৪৪ বছর বয়সী এক যাত্রী ইয়নহাপ নিউজ এজেন্সিকে বলেন, আমি মনে করেছিলাম উড়োজাহাজটি বিস্ফোরিত হতে যাচ্ছে এবং যারা দরজার পাশে ছিল তারা অজ্ঞান হয়ে যাচ্ছিল।
তিনি আরো বলেন, তখন কেবিন ক্রুরারা উড়োজাহাজটিতে কোনো ডাক্তার যাত্রী আছে কিনা তার ঘোষণা দিতে থাকেন।