[ আন্তর্জাতিক ]
রাশিয়ার তেল পাইপলাইন ভবনে ড্রোন হামলা
ফাইল ফটো
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমেই বেড়ে চলছে উত্তেজনা। ইউক্রেনের বিভিন্ন স্থাপনাকে লক্ষ করে বহু হামলা চালিয়েছে রাশিয়া। এরই জেরে এবার রাশিয়ার তেল পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ার বেলারুশ সীমান্তবর্তী অঞ্চল পেসকভে দুইটি ড্রোনের সম্মিলিত হামলায় একটি তেল পাইপলাইন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গভর্নর মিখাইল ভেদেরনিকভ এই তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন>> পাকিস্তানে ভয়াবহ তুষারধস, নিহত ১০ জন
.png)
গভর্নর আরো জানিয়েছেন, ‘দুটি নাম ছাড়া ড্রোন দিয়ে চালানো হামলায় ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটির তদন্তের পর হামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্প্রতি ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখল করেছে রাশিয়া। এর জেরে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় হামলা চালানোর ঘটনা অনেক বেড়েছে। এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রাশিয়ায় হামলা চালানোর বিষয় স্বীকারও করে নিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/আরটি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!