[ আন্তর্জাতিক ]
গির্জার ভেতর নগ্ন হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ!
ছবি: সংগৃহীত
গির্জা পরিদর্শনে গিয়ে এক ব্যক্তি তার পরনের পোশাক খুলে নগ্ন অবস্থায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকা গির্জায় এমন ঘটনা ঘটেছে।
ভ্যাটিকানের একটি সূত্র বলছে, ওই ব্যক্তির পিঠে আঁকা একটি ছবিতে ইউক্রেনের শিশুদের বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া ওই ব্যক্তি তার নখ দিয়ে নিজের গায়ে আঁচড়ও দিয়েছেন।
.png)
আরো পড়ুন>> মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন
ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভ্যাটিকানের নিরাপত্তা প্রহরীরা তাকে ইতালির পুলিশের হাতে তুলে দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাসিলিকা বন্ধ হওয়ার আগমুহূর্তে এ ঘটনা ঘটেছে।
ইতালির কয়েকটি সংবাদমাধ্যমে পর্যটকদের তোলা এ ঘটনার ছবিগুলো প্রকাশ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!