ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ শক্তি বেড়েছে, গতিপথে সামান্য পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ৯ জুন ২০২৩
ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ শক্তি বেড়েছে, গতিপথে সামান্য পরিবর্তন
ফাইল ফটো

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ গতিপথ সামান্য পরিবর্তন করেছে। আর এ ঝড়টি পাকিস্তান ও ভারতের উপকূলে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে পাকিস্তানের আবহাওয়া দফতর জানায়, ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রেখে কিছুটা দিক পরিবর্তন করে সর্বশেষ ১২ ঘণ্টায় ধীরগতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে সরেছে। বর্তমানে ঝড়টি ১৪ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৬৬ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দাঘ্রিমাংশে এবং করাচি শহরের দক্ষিণ দিক থেকে ১ হাজার ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এদিকে ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার এবং ‍মূলকেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

এছাড়া আবহাওয়ার যে পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করছে সেটি ঘূর্ণিঝড়টির শক্তি আরো বাড়ার ক্ষেত্রে আদর্শিক বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  

পাকিস্তানের আবহাওয়া দফতর আরো জানায়, উপরিভাগের বাতাসের পরিবর্তনের কারণে, ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন ঝড়টি ওমান-পাকিস্তানের পূর্ব উপকূলের দিকে যাবে। আবার কেউ বলছেন ঝড়টি আসবে ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধ উপকূলে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৩ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত সিন্ধ-মাকরান উপকূলে বজ্রবৃষ্টি, অতিবৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৫ থেকে ২৮ ফুট উচ্চতার ঢেউয়ের সৃষ্টি হতে পারে।

সূত্র: জিও নিউজ

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!