ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়াল দেখা নিয়ে ঝগড়া, স্ত্রী মাথায় গুলি করলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ৯ জুন ২০২৩
সিরিয়াল দেখা নিয়ে ঝগড়া, স্ত্রী মাথায় গুলি করলেন স্বামী
ছবি: প্রতীকী

সিরিয়াল দেখা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রাগের মাথায় বন্দক বের করে স্ত্রীর মাথায় গুলি করেছে এক স্বামী। 

ভারতের উত্তরপ্রদেশের রামপুরে এ ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, মাতাল অবস্থায় বাড়িতে ঢুকে স্বামী দেখেন, স্ত্রী মগ্ন হয়ে টিভিতে সিরিয়াল দেখছেন। এমন সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেগে গিয়ে নিজের রাইফেল বের করে স্ত্রীকে গুলি করেন তিনি।

Advertisement

এ ঘটনায় আশেপাশের লোকজন জড়ো হলে অভিযুক্ত স্বামী শ্যামলালকে আটক করে রাখা হয়। পরে পুলিশের খবর দিলে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রামপুরের স্বার থানা এলাকায় সমোদিয়া গ্রামে স্ত্রীর সঙ্গে সংসার করতেন শ্যামলাল। শুক্রবার তিনি যখন বাড়ি ফেরেন, দেখেন স্ত্রী সিরিয়াল দেখতে মগ্ন। তা দেখেই রেগে যান শ্যামলাল। আলমারি থেকে লাইসেন্স করা রাইফেল বের করে তিনি তার স্ত্রীকে গুলি করেন। গুলি লাগে স্ত্রীর ডান হাতে। গুলি করার পর অবশ্য হুঁশ ফেরে শ্যামলালের। তিনি বাড়ি থেকে পালিয়ে যান। প্রতিবেশীরা গুলিবিদ্ধ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!