ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ১১ জুন ২০২৩
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ২টা ৩৮ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়।

এতে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক শহর জোহানেসবার্গের গুতেং প্রদেশের ভবনগুলো কেঁপে উঠে। প্রদেশের প্রায় সব বাসিন্দা কম্পন টের পান। ভূমিকম্পের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন। এতে দেখা যায়, কয়েকটি ভবনে সামান্য ফাটল ধরেছে।

নিরাপত্তা ঝুঁকি এবং বিপর্যয় ব্যবস্থাপনার পরামর্শক সংস্থা ক্রাইসিস২৪ জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

২০১৪ সালের আগস্টে জোহানেসবার্গের কাছে একটি সোনার খনির শহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দক্ষিণ আফ্রিকায় আঘাত করা সর্বশেষ বড় ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার কম্পন, যা ১৯৬৯ সালে পশ্চিম কেপ প্রদেশে আঘাত করেছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!