পশমের তৈরি ‘টিউনিক’ নামক বিশেষ ধরনের পোশাকের সঙ্গে ভালুকের চামড়ার তৈরি টুপি পরে কুচকাওয়াজ অনুশীলনের সময় অজ্ঞান হন তারা। তখন লন্ডনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
টুইটারে এক পোস্টে প্রিন্স উইলিয়াম বলেন, ‘এই গরমের মধ্যেও আজ সকালে কুচকাওয়াজে উপস্থিত থাকা সেনাদের ধন্যবাদ।’
.png)
জ্ঞান হারানোর কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে আবারও কুচকাওয়াজে যোগ দেওয়ার চেষ্টা করেন এক সেনা। বিষয়টি চোখে পড়লে তাকে সাহায্য করতে ছুঁটে যান স্বাস্থ্যকর্মীরা।
রাজার আনুষ্ঠানিক জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। প্রতি বছর জুনে ‘ট্রুপিং দ্য কালার’ নামে এমন উদযাপন হয় ব্রিটেনে। আগামী ১৭ জুনের এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন রাজা তৃতীয় চার্লস।
সূত্র: এনডিটিভি ও সংবাদ প্রতিদিন