ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৩ হাজার মানুষকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ১২ জুন ২০২৩
ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৩ হাজার মানুষকে উদ্ধার
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার বিখ্যাত আগ্নেয়গিরি মেয়নে অগ্ন্যুৎপাতের কারণে ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মেয়ন আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে শুরু করে। তবে গত সপ্তাহের শেষ দিকে তা তীব্র আকার ধারণ করে। এরপরই দ্রুত সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। যদি এই অগ্ন্যুৎপাত অব্যাহত থাকে তবে আরো অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে দেশটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ দলে প্রধান টেরেসিতো বাকোলকোল। 

লাভা উদ্‌গিরণ হওয়া মায়ন সংলগ্ন ছয় কিলোমিটার এলাকাকে ‘স্থায়ী বিপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখান থেকে স্থানীয় বাসিন্দারা লরি এবং মহিষের টানা গাড়িতে করে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। তবে আগাম সতর্ক করে দেশটির প্রধান আগ্নেয়গিরি বিশেষজ্ঞ টেরেসিটো বাকলকোল বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে মায়নের লাভার পরিস্থিতি আরো বিপদজনক পর্যায়ে পৌঁছতে পারে।

Advertisement

ফিলিপাইনের বিকোল নামের একটি কৃষি উপদ্বীপে আগ্নেয়গিরি মায়নের অবস্থান। এটি দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে আগ্নেয়গিরিটি অস্থির হয়ে উঠেছে।

সম্প্রতি পাঁচ স্তরের আগ্নেয় ব্যবস্থার কারণে মায়নকে তৃতীয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যা মূলত বিপদজনক বিস্ফোরণের হুমকির পূর্বাভাস।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!