[ আন্তর্জাতিক ]
সুদানে বিমান হামলা, ৫ শিশুসহ নিহত ১৭
ছবি: সংগৃহীত
সুদানের দক্ষিণ খার্তুমে একটি বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য বিভাগ সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন ইয়ারমুক জেলাকে বিমান হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রাথমিকভাবে ১৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজন শিশু।
এছাড়াও বিমান হামলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য বিভাগ।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!