ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২৪ ঘণ্টায় পাঁচ বার কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৬, ১৮ জুন ২০২৩
২৪ ঘণ্টায় পাঁচ বার কেঁপে উঠল জম্মু-কাশ্মীর
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় পাঁচবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। প্রত্যেকটি ভূমিকম্পের উৎস ছিল আলাদা আলাদা জায়গায়। তবে ভূমিকম্পের তীব্রতা কম থাকায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

জানা গেছে, শনিবার দুপুর দুটো তিন মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে কাশ্মীর। তিন মাত্রার ভূমিকম্প ছিল সেটা। দ্বিতীয় ভূমিকম্প হয় লাদাখের লেহ থেকে ২৭১ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি জায়গায়। এই ভূমিকম্পের ফলে রাত ৯;৪৪ মিনিটে কেঁপে ওঠে ভূস্বর্গের মাটি। স্কেলে তীব্রতার মান ছিল ৪.৫। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আরো একবার ৪.৪ মাত্রার ভূমিকম্প হয় কাশ্মীরে। এই ভূমিকম্পের উৎস স্থল জম্মু এবং কাশ্মীরের ডোডা অঞ্চল।

আবারো শনিবার রাতে ৪.১ মাত্রার আরো একটি ভূমিকম্প হয় জম্মু কাশ্মীরে। লেহ থেকে ২৯৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি জায়গায় ছিল উৎসস্থল। শেষ এবং ২৪ ঘণ্টার মধ্যে পঞ্চম ভূমিকম্প হয় রবিবার ভোর ৩ টে ৫০ মিনিটে। মাত্রা ছিল ৪.১। তীব্রতার নিরিখে ৯.৪৪ মিনিটের ভূমিকম্পকে এগিয়ে রেখেছেন ভূতত্ত্ববিদরা। কবে শেষ এইভাবে পর পর ভূমিকম্প হয়েছিল কাশ্মীরে তা কেউই বলতে পারছেন না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!