ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কবরের ভেতর মিললো ৩ হাজার বছরের পুরনো তলোয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ১৮ জুন ২০২৩
কবরের ভেতর মিললো ৩ হাজার বছরের পুরনো তলোয়ার
ছবি: সংগৃহীত

জার্মানিতে একটি কবরে সন্ধান মিলেছে প্রায় ৩ হাজার বছরের পুরনো তলোয়ারের। ব্রোঞ্জের তলোয়ারটির এখনও অক্ষত এবং চকচকে। দেখে যে কারও মনে হতে পারে, কেউ সংরক্ষণ করে রেখেছে এটি! এ ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছে প্রত্নতত্ত্ববিদরা।

দেশটির দক্ষিণের শহর নর্ডলিঙ্গেনের একটি কবরে পাওয়া যায় চতুর্দশ শতকের চকচকে এই তলোয়ার।

রাজ্যের স্মৃতিস্তম্ভ সুরক্ষা কার্যালয় (বিএলএফডি) জানিয়েছে, ‘এটি এখনও চকচক করছে।’

তলোয়ারের ধারালো অংশটি অষ্টভুজাকৃতির। হাতলে রয়েছে কারুকাজ।

অষ্টভূজাকৃতির কারণে এমন তলোয়ার তৈরি করা জটিল বলে জানিয়েছে বিএলএফডি। শুধু প্রদর্শনের জন্যই নয় বরং সত্যিকারের অস্ত্র হিসেবে এটি ব্যবহার হতো বলে ধারণা করেছেন প্রত্নতাত্ত্বিকেরা।

ওই কবরে একজন নারী, পুরুষ এবং এক বালকের হাঁড় পাওয়া যায়। ছিল ব্রোঞ্জের আরও বেশ কিছু সরঞ্জাম।

পুরনো কবরটিতে থাকা এই তিনজনের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তলোয়ারটি কার ছিল, সে প্রশ্নেরও মেলেনি কোনও উত্তর।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!