ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাতাল নারীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ, ভারতীয় ছাত্র গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ১৮ জুন ২০২৩
মাতাল নারীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ, ভারতীয় ছাত্র গ্রেফতার
প্রীত ভিকাল - ফাইল ছবি

নেশার ঘোরে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডে গ্রেফতার এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্র। পুলিশ জানিয়েছে, একটি পানশালায় নারীর সঙ্গে দেখা হয়েছিল যুবকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর জুন মাসে ২০ বছরের প্রীত ভিকাল ওই নারীকে কার্ডিফে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে ধর্ষণ করেছিলেন। নারীর অভিযোগের ভিত্তিতে প্রীতকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত জুন মাসে কার্ডিফে একটি পানশালায় গিয়েছিলেন প্রীত। নির্যাতীতা নারীও নিজের বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিলেন।

Advertisement

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী প্রচুর মদ্যপান করেছিলেন। পানশালার বাইরে বেরিয়েছিলেন একা। তখনই প্রীতের সঙ্গে পরিচয় হয়।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রীত প্রথমে ওই নারীকে কোলে তুলে নিয়ে যাচ্ছিলেন। পরে কাঁধে তুলে নেন। কার্ডিফ রোড ধরে ওই নারীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান যুবক, তাও ধরা পড়েছে বিভিন্ন সিসি ক্যামেরায়।

পানশালার বাইরে সিসি ক্যামেরা থেকে সংগৃহীত ফুটেজে দেখা গিয়েছে, ২০ বছরের প্রীতের কাঁধে ভর দিয়ে হাঁটছেন নারী।

পুলিশি রিপোর্টে জানানো হয়েছে, বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রীত ওই নারীর সঙ্গে নিজের ছবি তুলে বন্ধুদের পাঠান।

পুলিশকে নারী জানিয়েছেন, এই ঘটনার পর অপরাধবোধে ভুগছিলেন তিনি। ঘুমাতে পারছিলেন না। তার পরেই পুলিশকে জানান। সিসিটিভি ফুটেজ দেখে তিনিই পুলিশকে প্রীতকে ধরতে সাহায্য করেন।

পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, কার্ডিফে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কার্ডিফে অপরিচিতের এ ভাবে নিগ্রহের ঘটনা ঘটে না। কিন্তু প্রীত ভিকাল বিপজ্জনক। মাতাল এক নারীর অবস্থার সুযোগ নিয়েছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!