ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হজ করতে মদিনায় পৌঁছেছেন ৭ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৩, ১৮ জুন ২০২৩
হজ করতে মদিনায় পৌঁছেছেন ৭ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর পবিত্র হজ করার জন্য মদিনায় পৌঁছেছেন ৭ লাখ ১৮ হাজার ৩০ জন মুসল্লি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিমান ও সীমান্ত অতিক্রম করে তারা সেখানে পৌঁছেছেন।

শনিবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

হজ ও পরিদর্শন কমিটি এক পরিসংখ্যানে জানিয়েছে, হজ করার উদ্দেশ্যে ২৯ হাজার ৯০ জন মুসল্লি সৌদি পৌঁছেছেন। এদের মধ্যে ২৫ হাজার ৯৬২ জন মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানের নামেন।

Advertisement

পরিসংখ্যানে আরো বলা হয়েছে, এদিন মক্কায় ৫ লাখ ৫৬ হাজার ৯৫২ জন মুসল্লি হজ করার উদ্দেশ্যে সৌদি পা রাখেন। গতকাল পর্যন্ত মদিনায় হজ করতে আসাদের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ২১ জনে পৌঁছেছে। মদিনায় আগত হজ যাত্রীদের মধ্যে ৫৪ শতাংশকে মেডিকেল সুবিধা দেওয়া হয়েছে।

এসব হজ যাত্রীদের যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টাই কাজ করা হচ্ছে।

এদিকে সৌদি আরবে কবে পবিত্র কুরবানি অনুষ্ঠিত হবে তা জানতে মুসলিম বিশ্বকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। আজ জিলকদ মাসের শেষ দিন। তাই সন্ধায় আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!